0 sales
-21%
Cinema Niye Nanarokom - Part 2
Rs.600.00 Rs.475.00
Inclusive All Tax
Author: Kamalendu Sarkar
Availability: In Stock
Manufacturer: Simika Publishers
সিনেমা নিয়ে নানারকম পড়েছেন? নিশ্চই পড়েছেন, কারণ সিনেমা ভালোবাসেন অথচ এই বই পড়েননি বা হাতে নিয়ে উল্টে দেখেননি এমন মানুষ খুব কমই আছেন। এবার আপনদের জন্য সুখবর, দীর্ঘ অপেক্ষার পরে আসছে এই বইয়ের দ্বিতীয় খণ্ড এই নভেম্বরেই। একদম, আর বিলম্ব নয়।
চল্লিশটির ওপর সিনেমা নিয়ে লেখা রয়েছে বইয়ে। প্রতিটি লেখাই সিনেমার নানান বিষয় নিয়ে। হীরালাল সেনকে দিয়েই বইয়ের শুরু। আমরা সত্যজিৎ রায়, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষের ছবিতে দুর্গাপুজো দেখি কিন্তু কখনও ভেবে দেখেছি কি যে ছবির মেরুদণ্ডই হল দুর্গাপুজো৷ হয়তো ভেবেছি, আবার নতুন করে ভাবিয়েছেন লেখক। দেব আনন্দকে স্টাইল আইকন কেন বলা হয়? হিন্দি সিনেমার টুনটুনকে গায়িকা থেকে কেন কমেডিয়ান হতে হয়েছিল। হিন্দি সিনেমার কিংবদন্তি পরিচালক-অভিনেতা গুরু দত্তের আবিষ্কার ছিলেন জনি ওয়াকার। প্রথম দর্শনেই তিনি নাজেহাল করে ছেড়েছিলেন পরিচালককে। গুরু দত্ত কীভাবে এবং কেন নেশাগ্রস্ত হয়ে উঠেছিলেন৷ বাংলা সিনেমার কমেডি কিং ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনেতা হয়ে ওঠার কাহিনি, ইত্যাদি ইত্যাদি বহু কাহিনি। প্রতিটি লেখা স্বাদু গদ্যে লেখা। পড়তে হবে, নইলে বোঝা যাবে না বইয়ে কী লুকিয়ে আছে!












-215x235.webp)


